অগ্নিকান্ডে ঈশ্বরগঞ্জের একই পরিবারের তিনজনের কবর পাশাপাশি হওয়ায় এখনো শোকে গ্রামবাসী
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি: রাজধানীর উত্তরায় অগ্নিকান্ডের ঘটনায় ঈশ্বরগঞ্জের একই পরিবারের ৩ জন মারা যাওয়ার শোক কাটছেই না। এখনো শোকে মূহ্যমান গ্রামবাসী। সব জায়গায় একই শোক। সরেজমিনে দেখা গেছে, তাদের মৃত্যুতে পাশাপাশি তিটি কবর যা এলাকার মানুষের মনে রেখাপাত করেছে।
নিহতের বাড়িতে চলছে এখনো শোকের মাতম। গত ১৬ জানুয়ারি তাদের কবরস্থ করার জন্য ওই গ্রামের মসজিদ আঙিনার গোরস্থানে এক সাথে ৩ টি কবর খোঁড়া হচ্ছে। এমন দৃশ্য দেখে এলেকার উপস্থিত মানুষজন কান্নার ভেঙে পড়েছিলেন।
নিহতরা হলেন,উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের, হারিস উদ্দিন (৫০) তার ছেলে রাহাব চৌধুরী(১৭), হারিসের ভাতিজি রোদেলা (১৪).
স্বজনরা জানান, নিহত হারিস উদ্দিন দীর্ঘ ৩০ বছর যাবত স্ব-পরিবারে উত্তরায় থেকে ফলের ব্যবসা করতেন। ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের জমজম টাওয়ারের পাশের একটি সাততলা ভবনের ৫ তলায় ভাড়া থাকতেন।
হারিসের ছেলে ছেলে রাহাব চৌধুরী উত্তরার একটি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়তেন। নিহত হারিসের ভাই শহীদুল্লাহর মেয়ে রোদেলা তিনি একটি মাদ্রায় পড়তেন বলে জানা গেছে।

