কাহিনীরতারাকান্দায় রাস্তা পুকুরের পাড় হিসাবে ব্যবহার: অপসারণের জন্য প্রশাসনের বরাবর অভিযোগ
তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় সরকারি রাস্তা পুকুরের পাড় হিসাবে ব্যবহার: অপসারণের জন্য প্রশাসনের বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে এলাকাবাসী পক্ষ থেকে।
জানা গেছে,তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের সাইনবোর্ড এলাকা হইতে বিল পাড় পর্যন্ত রাস্তার পাশে ওই গ্রামের বাসিন্দা মাকসুদুল ইসলাম আকন্দ পুকুর তৈরি করে রাস্তা পুকুরের পাড় হিসাবে ব্যবহার করছে। রাস্তা পুকুরের পাড় হওয়াতে এলাকার জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘœ ঘটছে, এতে করে জনসাধারণ চরম দুর্ভাগ পোহাতে হচ্ছে। সরকারি রাস্তা হইতে ফিশারির পুকুরের পাড় অপসারণ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবিতে এলাকাবাসীর পক্ষ হইতে লিখিত অভিযোগ দায়ের করেন ফরিদ আকন্দ।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম,অভিযোগটি পাওয়ার পর তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী ভূমি নাজমুস সালেহীন দপ্তর প্রেরণ করা হয়।
এলাকাবাসির দাবি পুকুরের পাড় অপসারণের দ্রুত ব্যবস্থা নিবেন উপজেলা প্রশাসন,যাতে করে জনসাধারণ ও যানবাহন চলাচলের বিঘ না ঘটে।
