কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
কিশোরগঞ্জ প্রতিনিধি: ‘জ্ঞানই মুক্তি আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা শহরের আলোরমেলায় অবস্থিত সরকারি গণগ্রন্থাগারের অডিটরিয়ামে আলোচনাসভাসহ নানা কর্মসূচী নেয়া হবে বলে জানিয়েছেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ( জেলা লাইব্রেরীয়ান) মো:আজিজুল হক সুমন। এ উপলক্ষে শনিবার বিকেলে জেলার বেসরকারি গণগ্রন্থাগার প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন। তিনি আরও জানিয়েছেন জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা,বই পাঠ ও সেরা পাঠকদেরকে বাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রস্তুতি সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো: রুহুল আমীন, সহসভাপতি মোহাম্মদ ফিরুজ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, সদর উপজেলার সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী,পাকুন্দিয়া উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফী,সাংবাদিক এম এ হান্নান প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়েছে জেলার সকল গ্রন্থাগার এই দিবসে অংশ নেবে এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করবে। এতে জেলার সকল বেসরকারি গ্রন্থাগার প্রতিনিধিদের উপস্থিতি কামনা করা হয়েছে।

