জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিশোরগঞ্জের ১০ মেধাবীর অংশ গ্রহণ
কিশোরগঞ্জ প্রতিনিধি: ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর এবারে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিশোরগঞ্জের ১০ মেধাবীর অংশ গ্রহণ করছে। ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবু বকর সিদ্দিক জানিয়েছেন এই মেধাবী প্রতিযোগিরা প্রথমে জেলায় কৃতকার্য হয়।
পরে ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় জয়ী হয়ে কিশোরগঞ্জের এই মেধাবীরা এবারে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবে। আশা করা যায় জাতীয় প্রতিযোগিতায়ও তারা সফলতা বয়ে আনবে।
কিশোরগঞ্জের ১০ মেধাবীরা হলেন, মুক্তাদির রহমান কবিতা আবৃত্তি (৩য়), মুহাম্মদ নুরুল্লাহ, আযান (১ম), সুবাহ জারিন হামদ নাত (খ) ছাত্রী (৩য়), ইশতিয়াক হোসেন খান নাবিল, ইসলামি কুইজ (ক) ২য়,রচনা (ক) ২য় ,রাইয়ান আফসান কবিতা আবৃত্তি (খ) ছাত্র (১ম),নওশিন তাসনিম, ইসলামি কুইজ (খ) (১ম) রচনা (খ) (২য়),মাহমুদুল্লাহ মৃদুল হামদ-নাথ (খ) (২য়), আব্দুল আজিম মো:আব্দুল্লাহ। উপস্থিত বক্তৃতা (১ম) রচনা (ক) (২য়) সাদমিন ফারাবী নাবিল,হামদ-নাথ (ক) (৩য়), তাসফিয়া ইসলাম কবিতা আবৃত্তি (ক) (১ম)।

