জাতীয় সমাজসেবা দিবসে ত্রিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা
ত্রিশাল (ময়মনসিংহ)প্রতিনিধি : ”প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” শ্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের যৌথ আয়োজনে বেলা ১২টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে শুরু উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল্লাহ উল্লাহ প্রমূখ।
এসময় সুবিধাভোগীদের মাঝে প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ডসহ অন্যান্য সেবা প্রদান করা হয়।

