অনিয়ম-দূর্নীতিজাতীয়

ধোবাউড়ায় এলপিজির অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা

উমর আলী-ধোবাউড়া প্রতিনিধি- ময়মনসিংহের ধোবাউড়ায় এলপিজি গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত মূল্য রাখার বিরুদ্ধে মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়। ৫ জানুয়ারি সোমবার ২টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ধোবাউড়া সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের ১৩০৬ টাকা হলেও অতিরিক্ত দামে ১৬০০ টাকা বিক্রি করার অপরাধে ০৬টি দোকানকে সতর্কতামূলকভাবে ১৫,০০০/- (পনেরো হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়। এতে ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন।

 

এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা পরিদর্শন করেন সহকারী কমিশনার( ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা।