ময়মনসিংহে জেলা তথ্য অফিস আয়োজিত গানে গানে নির্বাচনি প্রচারণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনি আচরণবিধি অবহিতকরণের লক্ষ্যে ৯ ফেব্রুয়ারি ময়মনসিংহে ভ্রাম্যমাণ ট্রাকযোগে নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা তথ্য অফিস আয়োজিত নির্বাচনি প্রচারণার ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানটি ভোটার সাধারণের নজর কাড়ে। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অভিজ্ঞ শিল্পীবৃন্দ ভ্রাম্যমাণ ট্রাকযোগে ময়মনসিংহ জেলার প্রধান সড়ক, হাটবাজার ও জনবহুল স্থানগুলোতে নির্বাচনি লোকসংগীত পরিবেশন করেন। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের নির্বাচনি প্রচারণার একটি অংশ হচ্ছে এ লোকসংগীত।
‘চলেন ভোট দিব সবাই’ -শিল্পীগণ এমন আহ্বান জানিয়ে সংগীত পরিবেশনার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকেও নির্বাচন ও হ্যাঁ/না ভোট সম্পর্কে অবহিত করেন।
#

