জাতীয়রাজনীতি

ময়মনসিংহে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপির প্রার্থীরা

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ -৪ ( সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী  কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ- ৫ (মুক্তাগাছা) আসন থেকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
সোমবার (২৯ ডিসেম্বর) ময়মনসিংহ  জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় জেলা প্রশাসকের কাছে  মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসময় জেলা বিএনপি ও মহানগর বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বাকী ৯ টি আসনে বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকারীদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও রয়েছে।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর প্রার্থীরা সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং দোয়া ও সহযোগিতা কামনা করেন।