লেখাপড়া শেষে চাকরির জন্য কোন টাকা দিতে হবে না- মাজেদ বাবু
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ১৩ তারিখের পর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিচয়ে কেউ সন্ত্রাস চাঁদাবাজী করে সেটা আমার লাশের উপর দিয়ে করতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমি অবশ্যই বলতে চাই, আপনাদের জিন্মাদারি আমার, আপনারা শুধু একবার সুযোগ দিয়ে দেখুন।আমি আপনাদের কে অগ্রিম বলছি যদি ব্যর্থ হই তাহলে পরবর্তীতে আমাকে ভোট দিতে হবে না। তাই আপনাদের ভোট চাই। এসময় কানায় কানায় পূর্ণ হওয়া নির্বাচনী জনসভায় উপস্থিত বিভিন্ন ইউনিয়ন ও ঈশ্বরগঞ্জ পৌর-বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মাজেদ বাবুর অনুসারীগন উজ্জীবিত হয়ে হাত নাড়িয়ে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
৮ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই ঈশ্বরগঞ্জ যেন ভেদাভেদ ও হিংসার ঈশ্বরগঞ্জ না থাকে, এই ঈশ্বরগঞ্জ যেন আমি থেকে আমরা হয়ে যাই ঐক্যের ঈশ্বরগঞ্জ হয়ে যায়।
মাজেদ বাবু আরও বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ছাত্রীদের উদ্যেশ্যে বলতে চাই আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে পারি, আপনাদের সাথে কথা দিয়ে গেলাম লেখাপড়া শেষে চাকরির জন্য কোন টাকা দিতে হবে না।
মাদকমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার লক্ষ্যে, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের উদ্যেশ্য করে মাজেদ বাবু বলেন, প্রতিটি পাড়া-মহল্লায়-মহল্লায় মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের কে চিন্হিত করে তাদের বাড়িতে গিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে। তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। সমাজ থেকে এদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমি এমপি নির্বাচিত হতে পারলে, অটো স্টেন্ডে অটো মালিকগনের কোন টাকা দিতে হবে না।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য, ইঞ্জিনিয়ার, আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান ভূইয়া হিরা, আমিনুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ উওর জেলা যুবদল, সাইদুল ইসলাম, আহ্বায়ক ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি, নূরে আলম জিকু, সদস্য সচিব ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি, আব্দুর রাশিদ, সভাপতি,ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি, শহিদুল্লাহ শহিদ, সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি প্রমুখ।
এর আগে, বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক পৃথকভাবে, “লাগারে লাগা ধান লাগা,”ধানের শীষ, ধানের শীষ”বাবু ভাই বাবু ভাই ” ইত্যাদি স্লোগানে স্লোগানে কলেজ মাঠে এসে জড়ো হন।

