গফরগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ২৫ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে সালটিয়া বাজারের অবৈধভাবে দখলকৃত জমির দখল উচ্ছেদ করা হয়েছে। এছাড়া তোহা বাজারের উন্মুক্ত জমিতে অবৈধ স্থাপনা ও বাজারের চারপাশের দোকানের অবৈধ বাজারমুখী সম্প্রসারণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি’র নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এই উচ্ছেদ অভিযানে গফরগাঁও পৌর এলাকার প্রাণকেন্দ্রের প্রায় ২৫ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করা হয়েছে, যা জনসাধারণ ও ব্যবসায়ীগণ হাটের কাজে ব্যবহার করতে পারবে।
এ সময় গফরগাঁও থানা পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মকর্তা- কর্মচারী ও পৌরসভার কর্মকর্তা – কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

