তারাকান্দা মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গণ শুনানি
তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহে তারাকান্দা ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে অধ্যক্ষ হোছেন আলী চৌধুরী বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে গণ শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অধ্যক্ষ ও কলেজের সকল শিক্ষক কর্মচারী ও সভাপতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে গণ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বিষয়টি খতিয়ে দেখার লক্ষ্যে তদন্ত কমিটি করা হবে বলে জানান।
এ ব্যাপারে উপস্থিত তারাকান্দা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি সায়াদুল ইসলাম মন্ডল জানান, বিগত দিনেও এই অধ্যক্ষের বিরুদ্ধে নানান অনিয়ম ও নিয়োগ দুর্নীতির অভিযোগ শোনা গেছে বিষয়টি অতিদ্রুত তদন্ত করে বিচারের দাবি জানান। সাবেক সেনা সদস্য আব্দুল মালেক জানান,কলেজের নামে ভূমি বিক্রি করা এটি এক ধরনের বড় অপরাধ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধানের লক্ষ্যে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
উক্ত ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কলেজের অধ্যক্ষ তড়িঘড়ি করে আন্দোলনরত দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। উক্ত বিষয় নিয়ে শিক্ষকদের মধ্যে খুব বিরাজ করছে।
উল্লেখ্য:- ফজলুল হক চৌধুরী মহিলা কলেজর অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী বিরুদ্ধে কলেজের জেলা পরিষদের অর্থায়নে নির্মিত তিন তলা বিশিষ্ট ভবনটি ভেঙে ফেলা ও প্রতিষ্ঠানের (পুরাতন ক্যাম্পাস) জায়গা বিক্রির করায় কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ স্বাক্ষরিত উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ দাখিল করেন।
