জাতীয়রাজনীতি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেই জয়ী হয়ে সংসদে মাজেদ বাবু

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :  সদ্য সম্পন্ন হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ১৫৩, ময়মনসিংহ -৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে প্রথমবারের মতো লুৎফুল্লাহেল মাজেদ বাবু  বিজয় লাভ করেন।  তিনি ১১ দলীয় জোট সমর্থিত ও এলডিপি কর্তৃক মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডাঃ আওরঙ্গজেব বেলালকে ৬১ হাজার ৭ শত ৮৬ ভোটের ব্যবধানে হারিয়ে দেন। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সদস্য হিসাবে ১৭ ফেব্রুয়ারী ২০২৬ সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন তিনি।শপথ বাক্যপাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তাঁর এ  জয়ের পিছনে নেপথ্যের কারণের মধ্যে রয়েছে, বিগত ১৭ বছর ধরে নানাভাবে বিএনপির নির্যাতিত নেতাকর্মীদেরকে নানাভাবে সহায়তা করা, রাজনীতিতে প্রবেশের আগ থেকে অদ্যবধি পর্যন্ত বিভিন্ন সামাজিক, মানবিক ও দরিদ্র্ মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, সামজিক যোগাযোগ মাধ্যমে জ্ঞানগর্ভ মেধার স্বাক্ষর হিসাবে নানা সমস্যা ও সমাধান তুলে ধরে জেন- জির আস্হা অর্জন। সেই সাথে বিভিন্ন ধর্মীয় নেতাদের বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করে ধর্মভীরুদের আস্থা অর্জনের পাশাপাশি তাঁর আন্তরিকতা সকলের দৃষ্টি কাড়ে।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক ( সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, ‘তিনি একজন মানবিক এবং উদার মনের মানুষ, তিনি বিভিন্ন সময়ে উপজেলার দুস্থ্য অসহায় মানুষ কে চিকিৎসা সেবা সহ অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে মসজিদ, মন্দিরে দান- অনুদান সহ তাদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার জায়গায় যেতে পেরেছেন। ফলে তারা স্বতঃস্ফূর্তভাবে তাঁকে ভোট সহায়তা করেছেন।

সাখুয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিম উদ্দিন আহমেদ জানান, তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার এ যুগে, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বেড়ে উঠা জেন- জি প্রজন্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম ( ফেইসবুকে) জনাব মাজেদ বাবুর জ্ঞানগর্ভ লেখা, তার চিন্তা, ভাবনা ও অত্র জনপদের , শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ জনস্বার্থমূলক সমস্যা গুলোর গভীর পরিকল্পনা এবং সময়োচিত সমাধানের পথরেখা বর্ণনা ও বাস্তবায়নের দৃঢ় পরিকল্পনা ব্যক্ত করা সহ তার, নৈতিকতা, সৌজন্যতা এবং তার ব্যবহারিক মাধুর্যতা প্রকাশ করে তাদের আস্হায় পৌঁছেছেন ফলে তাদের জেন- জি ( তারুণ্যের) প্রথম ভোট সমর্থন তিনি পেয়েছেন’।

ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু বলেন, ‘ সম্রান্ত বংশে জন্ম গ্রহণ করা এ মানুষটি পারিবারিক ও সুশিক্ষায় শিক্ষিত হওয়ার ফলে ছোট-বড়, ধনী- গরীব কে আলেদা করতে শিখেনি সবাই কে ভালোবাসতে ও সম্মান করতে শিখেছে। তার এ ব্যক্তিগত ব্যবহারে ( যেই তার সাথে কোন দিন সাক্ষাৎ করেছে) সবাই তার কাছ থেকে মুগ্ধ হয়ে ফিরেছে যা তার ভোট ব্যাংককে বড় ব্যবধানে বাড়িয়ে দেওয়ার নেপথ্যের একটি অন্যতম একটি কারন। অন্য দিকে দলীয় প্রতীক ও গণমানুষের দল বিএনপির আদর্শে আর্দশিত জনসাধারণের ভোট সমর্থন সেই সাথে দীর্ঘ সতেরো বছর যাবৎ দলীয় নেতাকর্মীদের কে আওয়ামী লীগের নানা নির্যাতনের সময় আগলে রাখা এ জয়ের নেপথ্যের বড় একটি কারন’।