অন্যান্যঅর্থনীতিজাতীয়

ধোবাউড়ায় বেস্ট লাইফ ইন্সুরেন্সের মৃত্যু দাবি চেক হস্তান্তর

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় বেস্ট লাইফ ইন্সুরেন্স এর মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স ধোবাউড়া শাখা অফিসে চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্রাঞ্চ ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে আমজত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্সুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি ডিরেক্টর মোঃ শাহিন মিয়া, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসেম, ইউনিট ম্যানেজার আছিম উদ্দিন, আব্দুল আজিজ, ঝর্ণা আক্তার।

আলোচনা সভা শেষে বিমা গ্রহীতা উপজেলার দেবাল গ্রামের নুরুল আমিন এর মৃত্যু দাবির চেক নমিনী রিনা আক্তারের হাতে ৬৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।