ধোবাউড়ায় সমাজসেবা দিবস পালিত
ধোবাউড়া প্রতিনিধি-ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত দিবসে সমাজ সেবা কর্মকর্তা তানজিমুল ( হালিম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ( ভূমি) নুসরাত জাহান অনন্যা।
এসময় আব্দুল আওয়াল,জাকিরুল, নজরুলসহ গণমাধ্যম কর্মীগণ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

