নির্বাচনের ফলাফল বাতিল ও পুনঃগণনার দাবীতে প্রিন্সের সংবাদ সম্মেলন
মোঃ বাবুল হোসেন : ময়মনসিংহ ১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।
অনিয়ম ,দুর্নীতি,প্রশাসনের পক্ষপাত আচরণের অভিযোগ তুলে ১৪ ফেব্রুয়ারি নিজ বাড়িতে নির্বাচনের ফলাফল বাতিল ও পুনগণনার দাবীতে সংবাদ সম্মেলন করলেন ধানের শীষের মনোনীত প্রার্থী,বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এসময় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন। নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রশাসনের পক্ষপাতিত্ব আচরণ বিভিন্ন এলাকায় ধানের শীষের সমর্থকদের উপর হামলায় এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

