ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
শহর প্রতিনিধি: ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রোববার বিকেলে কলেজ হলরুম মিলনায়তনে ইফতার পূর্ব দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা: রোকসানা আক্তার, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস কো- অডিনেটর সহকারী অধ্যাপক এম এ কুদ্দুস জাহিদ,বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদ, হেড একাউন্টস এন্ড ফাইনান্স দিদার হোসেন, সেন্টার ম্যানেজার সিআরপি ময়মনসিংহ ডা:রাফিউল করিমসহ কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

