ময়মনসিংহ সদর আসনের নব-নির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দ সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
শহর প্রতিনিধি: ময়মনসিংহে সদর উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ এর পরিচিতি ও মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি ।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার( ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আমজাদ আলী, কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নাজমুস সাকিব এবং উপজেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে ময়মনসিংহ -০১ সদর আসনের নব-নির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দ কে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি মতবিনিময় সভার পূর্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

