অনিয়ম-দূর্নীতিজাতীয়রাজনীতি

শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় ৭৩৪ জনকে আসামি করে মামলা দায়ের

শেরপুর প্রতিনিধি : শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে।  শুক্রবার দিবাগত মধ্যরাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মারজিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৩৪ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরো চার/পাঁচশ জনকে আসামি করা হয়েছে।
মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ দলটির বেশ কয়েকজন হেভিওয়েট নেতাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
এদিকে জামায়াত নেতা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শুক্রবার বিকেলে শেরপুর জেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রেজাউল করিমের হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন জামায়াত নেতারা।