শেরপুরে জ্বালানি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও জ্বালানি তেলের পাচার প্রতিরোধে মতবিনিময় সভা
শনিবার (৭ মার্চ) তারিখে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জ্বালানি পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা ও জ্বালানি তেলের পাচার প্রতিরোধে জ্বালানি পাম্প মালিক, সরবরাহকারী, ব্যবসায়ী, পুলিশ ও জেলা প্রশাসনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। এ সময় পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল আউয়াল চৌধুরী, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি এবং জ্বালানি তেল পাম্প মালিক/ম্যানেজার/প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি বৈশ্বিক প্রেক্ষাপটে সৃষ্ট সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং জ্বালানি তেল বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণ, অবৈধ সরবরাহকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিংয়ের মাধ্যমে সরকার কতৃক জারিকৃত অবশ্যপালনীয় নির্দেশনা প্রচারের জন্য নির্দেশনা প্রদান করেন।
ময়মনসিংহ পিইডি

