ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থী মাজেদ বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারনার অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার বিএনপি মনোনীত প্রার্থীর নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম এর টিম প্রধান আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এছাড়াও বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হলুদ।
এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা সহ সকলকে ভোট কেন্দ্রে গিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বিএনপি কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

