ময়মনসিংহে ট্রেড ইউনিয়ন সংঘের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
১৪১তম মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহে র্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকাল ১১ টায় স্থানীয় মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় জেলা এনডিএফ’র সভাপতি মাহতাব হোসেন আরজু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি কামরুজ্জামান সাজ, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান দুলাল, শামীম আহমেদ, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, মটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের নেতা আব্দুস শহিদ, পাওয়ার মেইনটেন্যান্স শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রুহুল আমিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন
দুপুর ১২ টায় মুসলিম ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে র্যালী শুরু হয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশে হোটেল শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, মটর সাইকেল ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন, মটরযান ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন, পাওয়ার মেইনটেন্যান্স শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, ক্লিনিক ডায়াগনস্টিক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন সমাবেশে অংশগ্রহণ করে।
