অনিয়ম-দূর্নীতিঅন্যান্যঅর্থনীতিকৃষি ও শিল্পজাতীয়

গোয়ালঘরে গরু বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ কৃষক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কয়েল থেকে সৃষ্ট আগুন থেকে পুড়ে একটি গরু মারা যায় ।এসময় আরও চার গরু সহ গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে মালিক কৃষক আবুল কালাম (৬২) গুরুতরভাবে দগ্ধ হয়।

শনিবার (২৫ এপ্রিল) রাতের শেষ দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাধীন মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই গোয়াল ঘরের মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে শুয়ে পড়েন আবুল কালাম । এই দিন শনিবার রাতের শেষের দিকে ঘুম থেকে জেগে উঠে তারাটি গ্রামের বাসিন্দা, কৃষক আবুল কালাম সে তার বাড়ির গোয়ালঘরের দিকে তাকিয়ে হঠাৎ আগুন দেখতে পায় । যা মূহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে তাদের চিৎকার চেঁচামেচিতে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।ততক্ষণে একটি গরু মারা যায় এবং আগুনে ঝলসে যাওয়া চারটি গরু উদ্ধার করে , একই সাথে গোয়াল ঘর থেকে গরু বের করে আনতে গিয়ে আগুনে ঝলসে যাওয়া মালিক আবুল কালাম কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন। বর্তমানে আবুল কালাম (৬২) সেখানে চিকিৎসাধীন আছেন।

খবর পেয়ে ইউপি সদস্য বোরহান উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সেই সাথে তাদের কে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।