জাতীয়

নেত্রকোনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় পালিত হলো জাতীয় সমাজ সেবা দিবস ২০২৬ ।  ” প্রযুক্তি ও মমতায় , কল্যাণ ও সমতায় , আস্থা আজ সমাজসেবায় ” এই শ্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় ৩ জানুয়ারি সকাল ১১টায় অফিস প্রাঙ্গণে নেত্রকোনা জেলা সমাজসেবার উপ-পরিচালক মো: শাহ আলমের সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার তারেক হোসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সমাজ সেবা ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো: গোলাম মোস্তফা । বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুর রহমান সরদার , অতিরিক্ত পুলিশ সুপার সজল সরকার , জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমূখ ।
আত্মশুদ্ধি অর্জন করে আমাদের চারপাশে পিছিয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আহ্বান জানান । প্রধান অতিথি মো: গোলাম মোস্তফা আরো বলেন , সরকার ও সমাজ সেবা গণমানুষের কল্যাণে ও সমাজে ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে ।আমি আশাবাদী আগামীতে সমাজসেবার সকল সেবা সমূহ জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে ।
অনুষ্ঠানে সমাজ সেবায় অবদানের জন্য জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম, বিভিন্ন উপজেলার সমাজ সেবা অফিসার, কর্মকর্তা, ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ক্রেচ , সনদ ও নগদ অর্থ প্রদান করা হয় ।