অন্যান্যজাতীয়

মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি; ১৪ জানুয়ারি হোটেল-রেস্তোরাঁ সেক্টরে দেশব্যাপী কর্মবিরতি

হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট অবিলম্বে বাস্তবায়ন, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ ৮ ঘন্টা শ্রমদিবস কার্যকর এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের দাবিতে মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরাবর স্মারকলিপি প্রদান করে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সিলেট জেলা।

১৮ ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটের সময় নেতাকর্মীবৃন্দ সিলেটের জেলা প্রশাসক এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। এ সময় সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক মো. ছাদেক মিয়া বলেন চলতি বছরের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী যে মাসে গেজেট ঘোষণা হয়, সেই মাস থেকেই ঘোষিত মজুরি কার্যকর করার কথা। অথচ প্রায় ৮ মাস অতিবাহিত হতে চললেও এখনও পর্যন্ত অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানসমূহে ঘোষিত গেজেট বাস্তবায়ন করা হচ্ছে না। সরকার ঘোষিত গেজেট অনুযায়ী মজুরি পরিশোধ করা না হলে শ্রম অধ্যাদেশ-২০২৫ এর ২৮৯-ধারা অনুযায়ী সংশ্লিষ্ট মালিককে ১ বছর পর্যন্ত কারাদন্ড এবং ২০ হাজার হতে ৫০ হাজার টাকা জরিমানাসহ গেজেট অনুযায়ী শ্রমিকের সকল বকেয়া পাওনা পরিশোধ করার কথা বলা হয়েছে। সে মোতাবেক সরকারের সংশ্লিষ্ট দপ্তর কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় গত ২০ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। একই সাথে হোটেল-রেস্তোরাঁ সেক্টরের সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহে নি¤œতম মজুরির গেজেট বাস্তবায়নসহ অন্যান্য দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। তথাপি সরকার ও মালিক-কোন পক্ষ থেকেই কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় শ্রমিকদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করে। হোটেল শ্রমিকদের সুুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার তাগিদে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে ক্রিয়াশীল সারাদেশের সংগঠনসমূহ নিয়ে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গঠন করা হয়। সংগ্রাম পরিষদ দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমিকদের সাথে মতবিনিময় করে অনতিবিলম্বে সরকার ঘোষিত নি¤œতম মজুরি এবং নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, ৮ ঘন্টা শ্রমদিবসসহ শ্রমআইনের প্রাপ্য সুযোগ সুবিধা কার্যকর করা না হলে আগামী ১৪ জানুয়ারী ২০২৬ ইংরেজি তারিখে সারাদেশে হোটেল রেস্তোরাঁ সেক্টরে কর্মবিরতি ঘোষণা করেছে। ফলে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট অবিলম্বে বাস্তবায়ন, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ ৮ ঘন্টা শ্রমদিবস কার্যকর করার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে সংগ্রাম পরিষদের ঘোষিত কর্মবিরতি পালন করা ছাড়া শ্রমিকদের কাছে আর বিকল্প করণীয় থাকবে না বলে উল্লেখ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সংগ্রাম পরিষদ নেতা সুনু মিয়া সাগর, শাহিন আহমদ, আনোয়ার হোসেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা কমিটির সহ-সভাপতি মো. আলিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক মিয়াসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি