জাতীয়

মিরপুর স্বপ্ননগর হাউজিং সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিজয় মেলা উদ্বোধন

ঢাকার মিরপুরে তিন দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর স্বপ্ননগর হাউজিং সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সমিতির সদস্যসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত থেকে এ বিজয় মেলার উদ্বোধন করেন।

 

বীর মুক্তিযোদ্ধা এড আব্দুর রাজ্জাকসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ তাঁদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

পতাকা উত্তোলনকালে জাতীয় পতাকার সম্মানার্থে সালাম প্রদর্শন করা হয়। বিজয় মেলা উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উল্লেখ্য এ বিজয় মেলা চলবে ১৬,১৭ ও ১৮ ডিসেম্বর পর্যন্ত।