অনিয়ম-দূর্নীতিঅন্যান্য

নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাধীন জাটিয়া ইউনিয়নের ১০৩ নং ফানুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই ছুটি । স্কুলে ছাত্র -ছাত্রী নেই। ক্ষোভ অভিভাবক ও স্থানীয় লোকজনের।

বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) বিকাল ৩ টা ২৫ মিনিটে ১০৩ নং ফানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় স্কুলে কোন ছাত্র -ছাত্রী নেই শ্রেণী কক্ষ গুলোতে তালা ঝুলছে।

স্কুলের সামনে রাস্তায় দেখা ফানুর এলাকার বাসিন্দা জামাল উদ্দিন ও সিরাজ উদ্দিন বলেন, স্কুল তো ৩ টায় ,৩ টা ৩০ মিনিট কোনদিন ২ টার দিকেও ছুটি দিয়ে দেয় , তারাতো খুব আরামে আছে। এর আগে স্কুলের আশপাশ এলাকার রাস্তায় স্কুলের কয়েকজন শিক্ষার্থীর সাথে সাক্ষাৎ এ জানতে চাইলে তারও একেই কথা বলেন।

একই এলাকার বাসিন্দা অটো চালক সন্জু মিয়া বলেন, এই স্কুল এমনেই ৩ টার দিকে দুইটার দিকেও ছুটি হয়ে যায় এ নিয়ে কিছু বললে স্কুলের শিক্ষকরা তাদের সাথে ঝগড়া করে।

এ বিষয়ে জানতে চাইলে অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উন্মে কুলসুম বলেন, স্কুলের এক শিক্ষার্থী পড়ে গিয়ে পায়ে ব্যাথা পায়, এতে অন্যসব ছাত্র -ছাত্রীদের মন খারাপ হয়ে যায় এবং এসময় তারা আজকে ছুটি দিয়ে দিতে বলেন, আমরা তাদের কে না করলেও তারা এ কথা বলতে থাকলে আমরা ছুটি দিয়ে দিই ।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সৈয়দ আহমেদ বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।