ফুলবাড়িয়ায় ধানের শীষের প্রার্থী আখতারুল আলম ফারুকের ব্যাপক গণসংযোগ
ফুলবাড়িয়া প্রতিনিধি:ময়মনসিংহ–৬ (ফুলবাড়িয়া) আসনে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক, বিএনপির মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক ফুলবাড়িয়া ইউনিয়ের ৯টি ওয়ার্ডে ইচাইল নতুন বাজার, আন্ধারিয়াপাড়া মোড়ের বাজার, ছনকান্দা মিলন বাজার,কালাকান্দা মিল বাজার সহ প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
৩১ জানুয়ারি শনিবার সকাল থেকে বিকাল পযন্ত গণসংযোগে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল ও জাকির বাপ্পি, পৌর বিএনপির আহ্বায়ক একে এম শমশের আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার আবুল ফজল, মীর আজাদ, সহ বিপুল সংখ্যক ইউনিয়নের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। গণসংযোগকালে স্থানীয় নেতা কর্মী গনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্য করার মত ।
গণসংযোগ শেষে বাজারের মোড়ে মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি প্রার্থী আখতারুল আলম ফারুক বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ কে একটি সমৃদ্ধ শালী দেশ হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিন। “তাহলেই বাংলাদেশ হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। তিনি আরও বলেন
উপজেলার প্রতিটি ইউনিয়নে ধানের শীষের জোয়ার বইছে। সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।” তিনি সকলকে ভোটের দিন কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান ভোটারদের প্রতি।
