বিএনপির তিন নেতার দোকানে চুরি
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ পৌরবাজারে গো-হাটায় এস-বি মার্কেটে পাশাপাশি থাকা , পৌর- যুবদলের সহ-সভাপতি আব্দুল জলিল এর চাউল গ্যাস সিলিন্ডার, পৌর- সেচ্ছাসেবকদলের সদস্য সচিব, মাহবুব আলম কাজল এর মেসার্স লাকী এন্টারপ্রাইজ এবং মৎস্য দলের নেতা খন্দকার শাহীনের খন্দকার টাইলস এন্ড সেনেটারী দোকান সহ বিএনপির তিন নেতার দোকানে চুরি হয়েছে।
গত (রবিবার) গভীর রাতে দোকানের উপড়ের টিনের চাল কেটে তাদের দোকানের ক্যাশবক্স ভেঙে নগদ অর্থ সহ দোকানে থাকা ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসার ও চরশিহারী মাদ্রাসার দান বাক্সে থাকা টাকা পয়সা চুরি করে নিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে। এতে দানবাক্সে থাকা টাকা সহ ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে আনুমানিক প্রায় বিশ হাজার টাকা নিয়ে যায়।
মনিরা এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী ও পৌর-যুবদলের সভাপতি আব্দুল জলিল বলেন, প্রতিদিনের মতো গতকাল রাত ১১ টায় দোকান বন্ধ করে বাসায় যাই এবং আজ ২৩ মার্চ ( সোমবার) সকাল ৮.৩০ মিনিটে তাদের দোকান ঘর খুললে দোকানে চুরির এ ঘটনা দেখতে পাই। পরে দোকানদার থানায় খবর দিলে, ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগন এ ব্যাপারে পুলিশের তৎপরতা বৃদ্ধি সহ বাজার ব্যাবসায়ী নেতাদের মাধ্যমে বাজার পাহারাদার জোরদার করার আহব্বান জানান।
পৌর-বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, হায়দার আলী বলেন, এ ব্যাপারে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীগনদেরকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা বাজারে চুরি-ছিনতাই রোধে শীগ্রই থানা পুলিশের সাথে কথা বলবো।
ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ, রবিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে। এ ছাড়াও চুরি-ছিনতাই রোধে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে।
