ঈশ্বরগঞ্জে জমে উঠছে ঈদের জমজমাট কেনা-বেচা
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের বাকি মাত্র আর কয়েকদিন। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ঈশ্বরগঞ্জ পৌর-বাজারের বিপণি- বিতান গুলোতে ভীড় ততই বাড়ছে। ফলে বৃহৎ এ উৎসবকে কেন্দ্র করে মেঘলা আকাশেও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমে উঠছে জমজমাট কেনা- বেচা।
উপজেলার ১১ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার লোকজন ঈদ কেনাকাটা করতে আসেন ঈশ্বরগঞ্জ পৌর-শহরে এর মধ্যে জাবেদ শপিং মল, জব্বর ভূইয়া মার্কেট, শাহজাহান মার্কেট, পৌর সুপার মার্কেট, মারফত চেয়ারম্যান প্লাজা, ফিরোজা শপিং মল, শতাব্দী প্লাজা দিলারা শপিং কমপ্লেক্স, শহীদ রহিম স্মৃতি মার্কেট, বুলবুল টাওয়ার সহ নিন্ম ও মধ্যম আয়ের মানুষের মার্কেট হিসাবে পরিচিত নতুন বাজার কাপড় মহলে। যেখান থেকে নিন্ম ও মধ্যম আয়ের মানুষ জন সাধ্যের ভিতর ক্রয় করে থাকেন তাদের প্রিয়জন ও পরিবারের সদস্যদের।
সরজমিনে এসব মার্কেট ঘুরে ক্রেতাদের ভির দেখা গেছে। এসব ক্রেতাদের মাঝে তুলনামূলক ভাবে নারী ক্রেতাই বেশি। ক্রেতাদের আকৃষ্ট করতে মার্কেটের সামনে প্লাস্টিকের পুতুল কে বাহারী রঙের পোশাকে সাজিয়ে রাখা হয়েছে। অল্প আয়ের মানুষের বাজার হিসাবে পরিচিত, উপজেলা শহরের নতুন বাজার গেঞ্জি মহলে গিয়ে দেখা মিলল, ধামদী গ্রামের বাসিন্দা ( ভ্যান- চালক) সাইদুলের সাথে তিনি স্ত্রী তহুরা ও এগারো বছরের ছেলে সায়িম এবং আট বছরের ছেলে ফাহিম কে নিয়ে এসেছেন কেনাকাটা করতে। সাইদুল বলেন, “ছেলেদের বায়না ঈদে তাদের কে প্যান্ট, জুতা এবং পাঞ্জাবী কিনে দিতেই হবে , তাদের ঈদেই তো এখন আমাদের ঈদ। আমাদের এহন আর ঈদে নতুন কাপড়ের দরহার নাই। তাছাড়া আমরার তো বড় বড় শো-রুমে কাপড় কেনার সাঙাস্থা ( ক্ষমতা নাই) তাই বিভিন্ন দোকানে যাচাই-বাছাই শেষে ছেলেদের আবদার মিটাতে দুই ছেলের জন্য, দুইজোর জুতা ৪৮০/ দুই টি গেঞ্জি ২৩০/ এবং দুটি পেন্ট ৫৫০ কিনেন। কাপড় অনুযায়ী দরদাম কমেই আছে। ”
উপজেলার লক্ষিগঞ্জের বাসিন্দা, বেদেনা আক্তার ৫ ও ১০ বছর বয়সের দুই ছেলে এবং পনের বছরের এক মেয়েকে নিয়ে দিলারা শপিং কমপ্লেক্সে আসেন ঈদ কেনাকাটা করতে, তার সাথে কথা হলে তিনি বলেন, “গতবছরের তুলনায় দাম একটু বেশি। তিন ছেলেমেয়ের জন্য তিনি আড়াই হাজার টাকার মতো কেনাকাটা করেছেন। ”
কথা হয় বুলবুল টাওয়ারের ব্লডিমেট এর স্বত্বাধিকারী জিয়াউল হক এর সাথে তিনি জানান, “বেচা-কেনা গতবছরের তুলনায় কম। এর মধ্যে বেশি বিক্রি হচ্ছে ছোট বাচ্চা মেয়েদের লেহেঙ্গা, এবং ছোট বাচ্চাদের পাঞ্জাবি, মেয়েদের ট্রপ্স সহ অন্যাঅন্য পোশাক।”
শহীদ রহিম স্মৃতি মার্কেটের মামুন বস্রালয় এন্ড ছোঁয়া টেইলার্স এর স্বত্বাধিকারী মামুনুর রশিদ বেচা-কেনার প্রতি সন্তুষ্টি জানিয়ে বলেন,” গতবছরের তুলনায় আমার বেচা-কেনা মাশাল্লাহ। বড় এবং ছোটদের পাঞ্জাবি, থ্রি-পিস, শাড়ী এগুলোর চাহিদা বেশি। ”
ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ, রবিউল আজম বলেন, ” ঈদে চুরি-ছিনতাইরোধে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক সহ শহরের বিপনি-বিতান গুলোতে দুপুর দুইটার পর থেকে রাত ব্যাপী নিয়মিত টহল পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষ টিম কাজ করছে।

