জাতীয়রাজনীতি

খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় গফরগাঁওয়ে সম্মিলিত দোয়া মাহফিল

গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় সম্মিলিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ মাগরিব ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে স্থানীয় আনসার নগর দারুল কোরআন মাদ্রাসার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মিলিত দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ আল-ফাতাহ খান। পাঁচবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আলাউদ্দিন ধনু’র সভাপতিত্বে ও যুবদল নেতা ইয়াহিয়া খানের সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব খালেদা জিয়ার কর্মময়জীবনী নিয়ে বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, মোঃ আমির হোসেন ও মুকসেদুর রহমান লিটন, পাগলা থানা মৎস্যজীবিদলের আহবায়ক সাদির হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, পাগলা থানা তাতীদলের আহবায়ক মনির হোসেন দপ্তরী, পাগলা থানা জাসাসের আহবায়ক আরিফুল ইসলাম কাজল, পাগলা থানা কৃষকদলের সদস্য সচিব মাহমুদুল হাসান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য তোফাজ্জল হোসেন উজ্জ্বল, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ খান, টাংগাব ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমান, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মানিক মেম্বার, উস্থি ইউনিয়ন বিএনপি নেতা নিপুণ মেম্বার, টাংগাব ইউনিয়ন বিএনপি নেতা ফজলুর রহমান ও উস্থি ইউনিয়ন কৃষকদলের সভাপতি নয়ন সরকার প্রমূখ।

এছাড়াও গফরগাঁও উপজেলা, পৌরসভা ও পাগলা থানা ১৫টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন আনসারনগর জামে মসজিদের খতিব মাওলানা আবু হুরায়রা সালাবি।