অন্যান্যজাতীয়

গফরগাঁওয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এ কৃষকের মৃত্যু হয়। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টায় উপজেলায় উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামে এ বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মমতাজ খান ওরফে মুন্তা খাঁ (৭০)। সে ধাইরগাঁও গ্রামের মৃত সেকান্দার আলী খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলায় হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তখন মাঠে বাধা গরু আনতে যাওয়া সময় বজ্রপাতে মমতাজ আলী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার  করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম আব্দুল্লাহ আল মামুন জানান, কৃষকের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ব্যাপারে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়ার চেষ্টা করবো।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ  আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে ওই কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।