গফরগাঁওয়ে বিশ্ব চিন্তা দিবসে কেক কাটা ও আলোচনা সভা
গফরগাঁও প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে গত রোববার সকালে উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, গফরগাঁও উপজেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনা মমতাজ, মোঃ নুরুজ্জামান, ছফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম সহ গার্ল গাইডস্ এসোসিয়েশনের সদস্যরা প্রমূখ।

