তারাকান্দায় মহিলা কলেজের পুরাতন ক্যাম্পাস বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
তারাকান্দ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় মহিলা কলেজ এর পুরাতন ক্যাম্পাসের জায়গা ও সরকারের বরাদ্দকৃত বিল্ডিং বিক্রি করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পুরাতন ক্যাম্পাস প্রাঙ্গনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে থানা প্রাঙ্গনে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা কলেজের শিক্ষার্থী ফাতেমা ইয়াসমিন ইভা,আইরিন,ফারজানা,মিশু,মোবাশ্ বিরা,রিপা,সায়মা,রুপালি, হাসনা,লিমা,আকলিমা।
শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, কলেজের নামে ৮ শতাংশ জমির কাগজ রয়েছে । পুরাতন ক্যাম্পাসে ছাত্রীদের হোস্টেল করার কথা ছিল কিন্তু তা না করে সরকারি বরাদ্দকৃত পুরাতন ভবন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে।
এ বিষয়টি ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

