অন্যান্য

দারুল ইসলাম  এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুলখালেক এর মৃত্যু

ফুলবাড়িয়া  প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কালবেলার প্রতিনিধি আলএমরান এর চাচা,ও ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের বাংলাদেশ পএিকার সম্পাদক, অধ্যাপক আব্দুর রাজ্জাক  এর মামা, আলহাজ্আব্দুল খালেক মাষ্টার   (অবঃপ্রাপ্ত সহ শিক্ষক) কালাকান্দা সরকারী প্রথমিক বিদ্যালয়,কালাকান্দা দারুল ইসলাম  এতিমখানা ও হাফেজিয়া  মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি,কালাকান্দা নামাপাড়া মৃতঃহাজী মামুদ আলীর দ্বিতীয়  পুএ গতকাল ,রাত ৩,৩০ মিনিট এর সময় নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার নামাজে জানাজা গতকাল শনিবার বিকেলে   আছর নামাজ বাদ কালাকান্দা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবর স্হানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল  (৯৩) বছর,তিনি ১ সহধর্মিণী, ৩পুএ ৪ কন্যা,সহ বহু গুনগ্রাহী রেখেগেছেন। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন,বীর বীরমুক্তি যোদ্ধা,এডভোকেট আব্দুর রাজ্জাক সাহেব, উপজেলা জামায়াতের মাওঃফজলুল হক শামীম, মুফতি,নুরে আলম সিদ্দিকী,, উপজেলা  বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর আহবায়ক একে এম শমসের আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।