জাতীয়রাজনীতি

নিহত দুই কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে কিশোরগঞ্জে  আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধি : জনসভায় অংশ নিতে গিয়ে পৃথক ঘটনায় নিহত দুই কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে কিশোরগঞ্জে এসেছেন আমীরে জামাত ডা. শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সড়কপথে  কিশোরগঞ্জ শহরের জামাত কার্যালয়ে পৌঁছেন। এর পর সেখান থেকে হাওরের পথে রওয়ানা দেন।
জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ওই জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে এক কর্মী নিহত হন।
এ ছাড়া ৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের ইটনা উপজেলার মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত আরেকটি নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন নূরুল ইসলাম সাদ্দাম ও সাদিক কায়েম। ওই জনসভায় যাওয়ার পথে স্ট্রোক করে শাহ আলম নামে জামায়াতের এক সমর্থক মারা যান।
নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানাতে আজ নিকলীর ছাতিরচর ও জেলার ইটনা উপজেলা সফরে আসেন জামায়াতের আমির।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী ও সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। তারা জানিয়েছেন কিশোরগঞ্জের ইটনা ও নিকলী উপজেলার ২ জন কর্মী নির্বাচনী সমাবেশে গিয়ে শাহাদাত বরণ করেন। তাদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আমীরে জামায়াত কিশোরগঞ্জে পদার্পণ করেন।