অন্যান্যরাজনীতি

ফুলবাড়িয়া ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ

ফুলবাড়িয়া  প্রতিনিধি:প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ধানের শীষের জোয়ার বইছে, সাধারণ মানুষ  পরিবর্তনের পক্ষে  ঐক্যবদ্ধ হচ্ছে  তাই  ভোটের দিন  কেন্দ্রে উপস্থিত হয়ে  ধানের শীষের বিজয় নিশ্চিত  করার আহবান  জানান।
:
ময়মনসিংহ–৬ (ফুলবাড়িয়া) আসনে ময়মনসিংহ  দক্ষিণ জেলা বিএনপির  যুগ্ম আহবায়ক  উপজেলা বিএনপির আহবায়ক,  বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুল আলম ফারুক ফুলবাড়িয়া ইউনিয়ের ৯টি ওয়াডে ইচাইল নতুন বাজার, আন্ধারিয়াপাড়া বাজারে ছনকান্দা কালাকান্দা  মিল  বাজারসহ প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করেন।
৩১ জানুয়ারি শনিবার সকাল থেকে বিকাল পযন্ত গণসংযোগে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল ও জাকির হোসেন  বাপ্পি মীর আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক একে এম শমশের আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার আবুল ফজল সহ ইউনিয়নের নেতৃবৃন্দ। গণসংযোগকালে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলেন ।
গণসংযোগ শেষে বাজারের মোড়ে মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি প্রার্থী আখতারুল আলম ফারুক বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নে ধানের শীষের জোয়ার বইছে। সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।” তিনি সকলকে ভোটের দিন কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।