অন্যান্য

বেতন- বোনাস পরিশোধের দাবিতে পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সমাবেশ

বকেয়া মজুরি পরিশোধ সহ এক মাসের মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদানের দাবিতে সমাবেশ করেছে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ। গতকাল (২৭ ফেব্রুয়ারী ২০২৬) বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমেদ সুজন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুল আলম মানিক। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন নয়ন, মহানগর কমিটির যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম টিটু এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রিয় নেতা তাজুল ইসলাম । এছাড়াও সংগঠনের কাজী আলাউদ্দিন রোডের আহবায়ক হেলাল হোসেন, সিদ্দিক বাজার আঞ্চলিক কমিটি দুলাল হোসেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অনেক প্রতিষ্ঠানে শ্রমিকদের বকেয়া পাওনা রয়েছে, মালিকরা তা পরিশোধ করছে না। এছাড়া গত বছরের ২৫ ফেব্রুয়ারী মালিক সমিতির সাথে সম্পাদিত চুক্তি এখনো বাস্তবায়ন হচ্ছে না। নেতৃবৃন্দ অবিলম্বে চুক্তি বাস্তবায়নের আহবান জানান।

(প্রেস বিজ্ঞপ্তি)