অন্যান্যঅর্থনীতিজাতীয়শিক্ষা ও সংস্কৃতি

গফরগাঁওয়ে ঝড়ে রেজিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টির ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৬ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে উপজেলায় পড়শীপাড়া রেজিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টির পাকা ঘরের তিনটি শ্রেণির কক্ষে টিনের চাল সম্পূর্ণ উড়ে যায়। এর ফলে শিক্ষার্থীর পাঠদান প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দ্রুত সংস্কার না করা গেলে স্কুলটির শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহ মোঃ কামরুল ইসলাম জানান, রোববার স্কুল খোলার পরে খোলা আকাশের নিচেই ক্লাস নিতে হবে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে। পাঠদান যেন ব্যাহত না হয়, সে জন্য জরুরি ভিত্তিতে টিনের চাল মেরামতের প্রয়োজন হয়ে পড়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল নয়া দিগন্তকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনো কিছু জানেন না। তবে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।