অনিয়ম-দূর্নীতিঅন্যান্য

সংবাদ প্রকাশের পর প্রধান শিক্ষিকাসহ কর্মরত সবাইকে শোকজ 

 ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ ( শোকজ) করছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাধীন জাটিয়া ইউনিয়নের ফানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উন্মে কুলসুম সহ অত্র স্কুলে কর্মরত সবাই কে।
জাতীয় দৈনিক প্রলয় ও স্থানীয় পত্রিকা আজকের বাংলাদেশে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করায় রবিবার (৩ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ ব্যাবস্থা গ্রহন করেন।
শিক্ষা অফিস সূত্রে জানা যায় ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ স্বাক্ষরিত এ ( শোকজ) নোটিশে উল্লেখ করা হয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরে তাদের কে শোকজ করা হয়েছে। তিনি নির্ধারিত সময়ের আগেই কেন স্কুল ছুটি দিলেন তার সন্তষ জনক কারন ৩(তিন) কর্মদিবসে প্রাথমিক শিক্ষা অফিসে দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ বলেন, গণমাধ্যম সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পেরে, তাদের কে ( শোকজ) কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। জবাব সন্তুষজনক না হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তার বিরুদ্ধে বিভাগীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
উল্লেখ্য যে, সরকারি পরিপত্র ( নির্দেশনা) অনুযায়ী সরকারি চাকরিজীবীদের নিজ নিজ কর্মস্থলে সকাল ৯ টা থেকে ৪ টা ১৫ পর্যন্ত অবস্থান করতে হবে।