ময়মনসিংহে ডিবির অভিযানে ৫ মাদক ব্যবসায়ীসহ ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে একশত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইন সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। ৩ মে বিকাল থেকে শুরু করে রাতভর অভিযান চালিয়ে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ ওসি (ডিবি) দক্ষিণের ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, ময়মনসিংহ নগরীসহ জেলাব্যাপি মাদকের ভয়াবহতা রোধে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ তার নেতৃত্বে নতুন উদ্যমে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে মাদক উদ্ধার, মাদকক্রেতা বিক্রেতাদের গ্রেফতার, চুরি ছিনতাই সহ নানা অপরাধরোধে টহল ডিউটি জোরদার করা হয়েছে। রবিবার বিকাল থেকে সেমবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই বিপুল কুমার সাহা সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর পুরোহিত পাড়া এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলো, শাহজাদ হোসেন পাপ্পু ও মোঃ শাহীন শেখ। আরেক অভিযানে এসআই মোঃ রফিকুল ইসলাম মুক্তাগাছা নতুন বাজার এলাকা থেকে একশত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক কারবারি মিলন মিয়াকে গ্রেফতার করে।
এসআই আবু বকর সিদ্দিক সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ফুলবাড়ীয়ার সোয়াইতপুর এলাকা থেকে আধাকেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া এসআই মোঃ ফিরোজ আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ফুলপুরের হরিরামপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করে।
দীর্ঘ সময় পর ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরছে বলেই অনেকে মনে করেন।
