সরিষাবাড়িতে সমাপ্ত হলো ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
সরিষাবাড়ি প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় ১৬ এপ্রিল সমাপ্ত হলো দুই দিন ব্যাপী ৪৭ তম বিজ্ঞান প্রযুক্তি ও অলিম্পিয়াড মেলা। উপজেলা পরিষদ মাঠে ১৫ এপ্রিল আয়োজিত পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিজ্ঞান ও অলিম্পিয়াড মেলার সমাপ্তি ঘটে।
উপজেলা নির্বাহি অফিসার ( ভারপ্রাপ্ত) লিজা রিছিল এর সভাপতিত্বে ১৫ এপ্রিল বিজ্ঞান- প্রযুক্তি ও অলিম্পিয়াড মেলায় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছি্লেন ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। ১৫ ও ১৬ এপ্রিল দুইদিন ব্যাপী এ মেলায় অংশ গ্রহণকারি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে ছিলো সরিষাবাড়ি মাহমুদা সালাম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ,সরিষাবাড়ি অনার্স কলেজ, সরিষাবাড়ি সরকারি কলেজ, সরকারি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ,বাউসি বাঙ্গাঁলী হাই স্কুল এন্ড কলেজ,চিলড্রেন হোম পাবলিক স্কুল,রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়,আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বয়ড়া ইস্রাইল আহমেদ উচ্চ বিদ্যালয় ও জেএফসিএল স্কুল এন্ড কলেজ। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বৈজ্ঞানিক প্রযুক্তিতে আবিষ্কৃত নানা আবিষ্কার মেলায় উত্থাপন করে দর্শক ও সুধিজনদের দৃষ্টি আকর্ষণ করে। বিজ্ঞ বিচারক মন্ডলী মেলায় প্রদর্শিত স্টল ও শিক্ষার্থীদের আবিষ্কৃত উদ্ভাবনীর উপর মূল্যায়ন মাধ্যমে বিজয়ী ও অংশগ্রহণকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। জামালপুর জেলায় মাহমুদা সালাম মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজের শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও অলিম্পিয়াড মেলায় অংশ গ্রহণ করে একাধিক প্রথম পুরষ্কারসহ একাধিক পুরষ্কার অর্জণ করায় বিজয়ী শিক্ষার্থী ও কলেজের অধ্যক্ষ এবং অত্র প্রতিষ্ঠানের টিম লিডার সহকারি অধ্যাপক গোলাম হোসেন আনন্দের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৬ এপ্রিল বিকেলে সমাপনি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও লিজা রিছিল(ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগের সঞ্চালনায় এ সময় মাহমুদা সালাম মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান,সরিষাবাড়ি অনার্স কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)আমিমুল এহছান শাহীন,উপজেলা মৎস্য অফিসার মাহমুদুর রহমান ও উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল প্রমূখ উপস্থিত থেকে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী এবং অংশ গ্রহণকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

