Thursday, April 16, 2026
Latest:
জাতীয়

সাংবাদিক মনোনেশ দাস নেই

মুক্তাগাছা প্রতিনিধি:দৈনিক ইত্তেফাকের মুক্তাগাছা সংবাদদাতা ও মুক্তাগাছা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সিনিয়র সাংবাদিক মনোনেশ দাস (৫২) আর নেই। তিনি ৭ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন।

তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  বিকাল ৪টায় মুক্তাগাছা পৌর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

তাঁর মৃত্যুতে মুক্তাগাছা প্রেসক্লাব পরিবার, স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।