১১ দলীয় ঐক্য ময়মনসিংহ মহানগরীর আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
গণভোটের রায় বাস্তবায়ন,গ্যাস তেলের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট নিরসন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদূর্ভোগ লাঘবের দাবীতে ১১ দলীয় ঐক্য ময়মনসিংহ মহানগরীর আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল ময়মনসিংহের টাউনহল চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগরের আমীর কামরুল হাসান এমরুল, নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল,সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার,এনসিপির ময়মনসিংহ জেলা সমন্বয়ক এড এটিএম মাহবুবুর রহমান,দেলোয়ার হোসেন সাঈদী,মাহমুদুল হাসান শামীম প্রমুখ।

