Thursday, April 16, 2026
Latest:
অনিয়ম-দূর্নীতিঅন্যান্যজাতীয়

সরকারি ওয়েব পোর্টালগুলোতে হালনাগাদ তথ্য নেই; তথ্য সেবা ব্যাহত

নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে সরকারি ওয়েব পোর্টালগুলোতে নিয়মিত তথ্য সরবরাহ করা হচ্ছে না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তির সেবা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা।

জানা গেছে, নান্দাইল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদসহ সরকারি ওয়েব পোর্টালগুলোতে নিয়মিত তথ্য সরবরাহ করা হচ্ছে না। প্রশাসনিক বিভিন্ন দপ্তর, দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ওয়েব পোর্টালসহ সরকারি প্রতিটি ওয়েব পোর্টালগুলোতে ই-সিস্টেম চালু রাখার কথা থাকলেও তা নিয়মিত আপডেট করা হচ্ছে না। তথ্য আপডেট করতে যেন অনিহা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া ৫ই আগস্টের পর সরকারি ওয়েব পোর্টালে কিছুটা পরিবর্তন আনলেও তা ঠিকমত প্রদর্শিত হচ্ছেনা, এতে অনলাইনে সেবা নেওয়া ব্যাহত হচ্ছে।

ওয়েব পোর্টালগুলো সার্চ ও লিংক ওপেন করে দেখা গেছে, শুধুমাত্র নান্দাইল উপজেলা ওয়েব পোর্টাল ওপেন হলেও উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তর যেমন- উপজেলা প্রকৌশলীর কার্যালয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,্ উপজেলা ভূমি অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা সমাজ সেবা অফিস, উপজেলা হিসাব রক্ষন অফিস, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিপেন্স স্টেশন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিস সহ এরকম বিভিন্ন দপ্তরের ওয়েব পোর্টাল লিংকে ক্লিক দিলেও তা প্রদর্শিত হচ্ছে না। ফলে সরকারের বিভিন্ন প্রোগ্রাম তথা কর্মসূচি বা সরকারের উন্নয়ন কর্মকা-ের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত আপডেট না করায় যেমন তথ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিক, তেমনি সরকারের উন্নয়ন কর্মকা- সাধারণ জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে বলে সুশীল সমাজের নাগরিকরা অভিমত প্রকাশ করছেন।

এদিকে বর্তমান সরকার ই-সিস্টেম চালু করার জন্য জোর তদারকি চালালেও সরকারি কর্মকান্ডে- ই-নথি সিস্টেম তথা বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও পত্র প্রেরণে যেন অবহেলার সীমা নেই। নান্দাইল উপজেলার সরকারি বিভিন্ন ওয়েব-সাইটগুলোতে সরকারি বিভিন্ন দপ্তর প্রধানরা দায়িত্বে থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের তথ্য এবং প্রতিটি দপ্তরের বিভিন্ন নোটিস ও উন্নয়ন কর্মকান্ডের তথ্য আপটেড করা হয় না। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের ওয়েবপোর্টালগুলোতেও পরিষদের দায়িত্বে থাকা ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা তথ্য আপডেট করতে যেন ভুলে যান। ইউপির উন্নয়ন কর্মকান্ডে ওয়েব পোর্টালে তো দূরের কথা উন্নয়ন প্রকল্পের স্থানে সাইনবোর্ড বা ব্যানার দিতেও ভুলে গেছেন।

ঠিক তেমনি অপরদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ওয়েব পোর্টালে টিআর, কাবিখা ও কর্মসৃজন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তালিকা নিয়মিত ই-নথিভুক্ত করা হয় না। প্রতিটি প্রকল্পের মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও কোনো তথ্য ই-সিস্টেমে আপটেড না করায় নাগরিকরা ই-সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া এলজিইডির অধীনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সুনির্দিষ্ট কোনো তালিকা পোর্টালে নিয়মিত নথিভুক্ত করা হয় না। অপরদিকে কৃষি নির্ভর বাংলাদেশে উপজেলা কৃষি অফিসের ওয়েব পোর্টালে কৃষি উন্নয়ন সমৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের তালিকা, উপকারভোগী কৃষকদের সুনির্দিষ্ট তালিকাও লক্ষ্য করা যায় না।

পাশাপাশি সরকারি ওয়েব পোর্টালে সরকারের উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে খাদ্যবান্ধব কর্মসূচির, ভিজিডি, টিসিবিসহ বিভিন্ন কর্মসূচির তালিকা ই-সিস্টেমে নথিভুক্ত করতে বা প্রকাশে যেন অনিহা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঠিক তেমনি ইউনিয়ন পরিষদের সরকারি ওয়েব পোর্টালগুলোতেও এলজিএসপিসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কোনো তথ্য সরবরাহ করা হয় না।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য যেখানে আপটেড নেই, সেখানে নাগরিক সেবার তথ্য আপটেড যেন দুর্লভ। এ বিষয়ে বর্তমান সরকার নাগরিকদের উন্নত সেবা নিশ্চিতকল্পে সরকারি ওয়েব পোর্টাল, জাতীয় তথ্য বাতায়ন, ই-সিস্টেমে ই-নথি, ডি-নথি ও ডিজিটাল অফিস ব্যবস্থাপনার বিষয়ে জোর নির্দেশনা প্রণয়ন করেছেন। কিন্তু নাগরিকদের দ্রুততম সেবা প্রদানে যেন কোনো তোড়জোর নেই।

এ বিষয়ে সুশীল সমাজের ব্যক্তিরা জানান, সরকারি ওয়েব পোর্টালগুলোতে সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্য যথাসময়ে প্রকাশ করা দেশের নাগরিকরা যেমন দ্রুততম সময়ে সেবা পাবে, ঠিক তেমনি সরকারের অর্থ ও শ্রমের সাশ্রয় হবে। দেশ থেকে দুর্নীতিও দূর হবে।

নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা আব্দুল মালেক বিশ^াস জানান, এটি সেন্ট্রাল থেকে সমস্যা হচ্ছে। ফলে খোলা যাচ্ছে না। তবে শীঘ্রই এর সমাধান হবে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, আমাদের এপি (সহকারী প্রোগ্রামার) ছিল না ফলে তথ্য আপডেট করা যাচ্ছে না। শীঘ্রই এপি যোগদানের সাথে সাথে সরকারি ওয়েব পোর্টালগুলোতে তথ্য আপডেট করা হবে।
ছবি-সংযুক্ত

মো. আল আমিন সরকার
নান্দাইল, ময়মনসিংহ।
০৮-০৪-২০২৬ইং
০১৭৪০৯৫৩৬৩১