Thursday, April 16, 2026
Latest:
অন্যান্য

১০ টাকা নিয়ে শিশুদের ঝগড়া কে কেন্দ্র করে  ভাতিজার হাতে চাচী খুন গ্রেফতার ১

ফুলবাড়িয়া প্রতিনিধি:
 ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১০ টাকা নিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে চাচী আয়েশা খাতুনকে (৪০) হত্যা করেছে ভাতিজা তৌহিদ হোসেন।ঘটনায়  নিহত আয়েশা খাতুন তারা মিয়ার স্ত্রী।  তৌহিদ হোসেন তারা মিয়ার আপন ভাই লাল মিয়ার পুএ।  ঘটনার পর পর ই তৌহিদ পলাতক রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার  বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ১০ টাকা নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। একপর্যায়ে এটি বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তোহিদের  হাতে থাকা ধারালো অস্ত্র (ডেগার) দিয়ে চাচীকে এলোপাথারী আঘাত করে।  এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে ফুলবাড়ীয়া  থানার  অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, আমি ঘটনাস্থলেই আছি। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এঘটনাটি ফুলবাড়িয়া মুহুর্তের মধ্যে  ব্যাপক ভাইরাল হয়েছে। গত কাল রাতই পুলিশ  আয়শা খাতুনের  হত্যা কারীকে গ্রেফতার করেছে ।