Thursday, April 16, 2026
Latest:
অন্যান্য

বাংলা নববর্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল 

কিশোরগঞ্জ প্রতিনিধি :বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মংগলবার (১৪ এপ্রিল) ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ইফার উপপরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন ইফার ফিল্ড অফিসার ডক্টর মাও মো কামরুল হাসান। ইফার প্রকাশনা কর্মকর্তা মো.আবুল  কালাম সরকারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইফার সহকারী পরিচালক সৈয়দা সাবিহা ইসলাম, মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ, হাফেজ মাও হুমায়ুন কবীর, মাও মাহতাব উদ্দিন প্রমুখ। পরে বিশেষ মিলাদ মাহফিলের পরিচালনা করেন ইফার মডেল মসজিদের ইমাম মাও আ. মতিন।

এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও ইফার গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।