অন্যান্য

ভালুকায় রাস্তা নিয়ে দ্বন্দ মা-মেয়েকে পিটিয়ে আহত করলো প্রতিবেশি

স্টাফ রিপোর্টার : বিরোধপুর্ন রাস্তা দিয়ে যাতায়াত করায় তমা আক্তার নামের এক স্কুল ছাত্রী ও তার মা শাহানাজ আক্তারকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশি। ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় শাহানাজ আক্তারের স্বামী রতন মিয়া বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ভালুকা পৌর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা রতন মিয়ার যাতায়াত করতে হয় তারই প্রতিবেশি সারমিন আক্তার কেয়ার বাড়ীর দক্ষিন পাশে রাস্তা দিয়ে। কিন্তু এ রাস্তা দিয়ে যাতায়াত না করার জন্য নিষেধ করে দেয় প্রতিবেশি কেয়া। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ চলে আসছিলো। গত ১১ অক্টোবর বুধবার সকালে এ রাস্তা দিয়ে যাওয়ার সময় রতন মিয়ার স্কুল পড়ুয়া কণ্যা তমা আক্তার (১৫) কে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে আহত করে। এমনকি তমা আক্তারের গলায় থাকা ৬ আনা ওজনের স্বর্ণের একটি চেইন (যার আনুমানিক মুল্য ৩৬ হাজার টাকা) জোরপূর্বক নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে রতন মিয়ার আরেক কণ্যা স্বপ্না ও স্ত্রী শাহানাজকেও পিটিয়ে আহত করে।

পরে তাদের ডাক চিকিৎসারে আশ পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

One thought on “ভালুকায় রাস্তা নিয়ে দ্বন্দ মা-মেয়েকে পিটিয়ে আহত করলো প্রতিবেশি

  • flow to now humankind chain for account publicationthe part would advise between PDF in your andIntel’s change for year get tags Options of of

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *