হোসেনপুরে নবনির্বাচিত এমপি মাজহারুল ইসলামের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মাজহারুল ইসলাম।
এ সময় হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহসী-মাসনাদ, অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়াউর রহমান, কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, খাদ্য কর্মকর্তা জেসমিন আক্তার, সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসরাত জাহান স্মৃতি, শাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।সভায় সরকারি কর্মকাণ্ড, উন্নয়ন কর্মকল্প এবং স্থানীয় সমস্যা সমাধান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
