Friday, April 17, 2026
Latest:
অন্যান্য

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত

শহর প্রতিনিধি ঃ ময়মনসিংহের শম্ভুগঞ্জে বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পিছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দুপুর দেড়টার দিকে চর রঘুরামপুরে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। পুলিশ খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *