Friday, April 17, 2026
Latest:
অন্যান্যঅর্থনীতিজাতীয়

তথ্য মন্ত্রনালয়ের সাবেক কর্মকর্তাকে জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার: গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থা (জি,এস,এস) এর চেয়ারম্যান এর দায়ের করা চেক ডিজ অর্নার এর মামলায় তথ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব অবসরপ্রাপ্ত মোখলেসুর রহমান খানকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়া হয়।

১ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা জজ আদালতে ৩য় যুগ্ন জজ আদালত এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ময়মনসিংহের তারাব]কান্দা উপজেলার বকশিমূলের গোহালকান্দী গ্রামের মোঃ মোখলেছুর রহমান খান এর বিরুদ্ধে তারাকান্দা থানার গ্রামিন সমাজ কল্যান সংস্থা জিএসএস এর ভূমি ক্রয়বিক্রয় প্রকল্পের চেয়ারম্যান খায়রুজ্জামান খান পাঁচ কোটি টাকার চেক ডিজর্নার মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে নি¤œ আদালতে মোঃমোখলেসুর রহমান খান এর পাঁচ কোটি টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম জেল রায় হয়।

এরপর গত ২৫ আগষ্ট উচ্চ আদালতে আপিল বিভাগে রায়ও বাদী পক্ষের হওয়ায় ময়মনসিংহ জেলা জজ আদালতের ৩য় যুগ্ন জজ আদালত কর্তৃক মামলার বিবাদী মোখলেছুর রহমান খানকে জেল হাজতে প্রেরন করা হয়।